ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাওরে ডুবে প্রাণ গেল ১ ব্যাংক কর্মকর্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৪৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরের জাহিদ হাসান জিকু নামে এক ব্যাংক কর্মকর্তা কিশোরগঞ্জে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর এলাকার হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান জিকু মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী উত্তর-পশ্চিমপাড়া গ্রামের ইয়াছিন মাস্টারের ছেলে।

জিকু ব্যাংক এশিয়া ময়মনসিংহ শাখায় কর্মরত ছিলেন।

সকালে তার ছয় বন্ধু মিলে কিশোরগঞ্জের ওই হাওরে বেড়াতে যান। সেখানে তারা পানিতে নামলে স্রোতে জিকু ভেসে যান। পরে তার লাশ উদ্ধার করা হয়।

জিকুর বন্ধু আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ করিমগঞ্জ থানা থেকে আইনি প্রক্রিয়া শেষ করে মির্জাপুর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

জিকুর পিতা ইয়াছিন মাস্টার জানান, তার এক ছেলে এক মেয়ের মধ্যে জিকু ছোট। লেখাপড়া শেষ করে এক বছর আগে ব্যাংক এশিয়ায় তার চাকরি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

হাওরে ডুবে প্রাণ গেল ১ ব্যাংক কর্মকর্তার

আপডেট টাইম : ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯