ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দৈনিক ৬০ গ্রাম বাদামের উপকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যকর খাবার হিসেবে বাদাম পরিচিত। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীরে ও মস্তিষ্কে শক্তি জোগানোর কাজ করে বাদাম। এ ছাড়া মেজাজ ঠিক রাখতেও বাদামের ভূমিকা রয়েছে। নানা উপায়ে স্বাস্থ্যের উন্নতিতে বাদাম ভূমিকা রাখে। এতে প্রোটিন, ফাইবারসহ নানা রকম ভিটামিন ও মিনারেল আছে। তবে বাদামের আরও গুণাগুণ সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষকেরা বলছেন, স্বাস্থ্যবান পুরুষের জন্য বাদাম উপকারী। তাঁরা শারীরিক আকাঙ্ক্ষা বাড়ার সঙ্গে বাদামের সম্পর্ক খুঁজে বের করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা বলছেন, দৈনিক ৬০ গ্রামের মতো বাদাম খেলে লিবিডো বাড়ে। এ গবেষণা স্বাস্থ্য পেশাজীবীদের খাদ্যতালিকা তৈরি করে দিতে সাহায্য করবে। যাঁরা নানা রকম যৌন আকাঙ্ক্ষার অভাবে ভুগছেন, তাঁদের চিকিৎসায় কাজে লাগবে। যুক্তরাষ্ট্রের উইট্যাহ বিশ্ববিদ্যালয়, রোভিরা আই ভার্জিল ইউনিভার্সিটি ও স্পেনের পেরি ভার্জিল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা বিষয়টি নিয়ে গবেষণা চালান।

‘ইফেক্ট অব নাট কনজাম্পশন অন ইরেকটাইল অ্যান্ড সেক্সুয়াল ফাংশন ইন হেলদি মেলস: আ সেকেন্ডারি আউটকাম অ্যানালাইসিস অব দ্য ফার্টিনাটস র‍্যান্ডোমাইজড কনট্রোলড ট্রায়াল’ শীর্ষক গবেষণা নিবন্ধটি নিউট্রিয়েন্টস সাময়িকীতে প্রকাশ হয়েছে।

পশ্চিমা নিম্নমানের খাবার অভ্যস্ত ৮৩ জন ব্যক্তিকে নিয়ে পরিচালনা করা গবেষণাটি চালানো হয়। তাদের একটি দলকে ১৪ সপ্তাহ পশ্চিমা খাবার খেতে বলা হয়। অন্য দলকে পশ্চিমা খাবারের পাশাপাশি কাজুবাদাম, হ্যাজলনাট ও আখরোট খেতে দেওয়া হয়। গবেষকেরা তাঁদের গবেষণায় শারীরিক আকাঙ্ক্ষাসংক্রান্ত ইতিবাচক ফল পান।

অবশ্য গবেষকেরা বলছেন, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ বাদাম যুক্ত করলে উপকার পাওয়া যায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বিস্তারিত গবেষণা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৈনিক ৬০ গ্রাম বাদামের উপকারিতা

আপডেট টাইম : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯