ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বরের শেষে আইফোন ১১, নতুনত্ব অ্যাপল পেন্সিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আইফোন বাজারে ছাড়ার প্রচলিত ‘রীতি’তে এবার ব্যতিক্রম হওয়ায় ইঙ্গিত পাওয়া গেছে। অ্যাপলের ঘনিষ্ট সূত্রের বরাতে এমন খবরই জানাচ্ছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো। সূত্র বলছে, অ্যাপল তার ফ্ল্যাগশিপ আইফোনের পরবর্তী ভার্সন ‘আইফোন ১১’ সেপ্টেম্বরেই উন্মুক্ত করবে। তবে তা ওই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ হতে পারে।

সংবাদ মাধ্যম বলছে, আইফোনের নতুন ভার্সন হবে তিন মডেলের। মডেলগুলো হলো-আইফোন ১১, ১১ ম্যাক্স ও ১১ আর। সবগুলো মডেলের পেছনেই তিন ক্যামেরার সন্নিবেশ করা হবে। এছাড়া এতে ৭ ন্যানোমিটারের এ ১৩ চিপ, নতুন ট্যাপটিক ইঞ্জিন, উন্নত ফেস আইডি সিস্টেম সংযোজন করা হবে।

এসব খবরের পাশাপাশি নতুন বিষয়ে হলো, প্রথমবারের মতো অ্যাপল তার আইফোনে নিয়ে আসছে ‘অ্যাপল পেন্সিল’। প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ২০১৫ সালে তার প্রথম জেনারেশন আইপ্যাড প্রো, পরবর্তীতে আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনিতে এ ‘স্টাইলাস’ সংযোজন করলেও আইফোনের ক্ষেত্রে এটিই প্রথম হতে যাচ্ছে।

এছাড়া ধারণা করা হচ্ছে দীর্ঘ ব্যাটারি, ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, বড় আকৃতির পর্দার নতুন মডেলের আইফোন প্রযুক্তিপ্রেমীদের কাছে তুলে ধরবে অ্যাপল।

আইফোনের নতুন মডেলের এতো তথ্য নিয়ে বাজারে গুঞ্জন থাকলেও এর দাম কতো হবে সে বিষয়ে কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। তবে আইফোনপ্রেমীদের সেজন্য ভালোই প্রস্তুতি রাখার ইঙ্গিত দিয়েছে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেপ্টেম্বরের শেষে আইফোন ১১, নতুনত্ব অ্যাপল পেন্সিল

আপডেট টাইম : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯