ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

নগদ অ্যাপ এখন আইওএস প্ল্যাটফর্মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানসিয়াল সেবা নগদের অ্যাপ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম আইওএস থেকে ডাউনলোড করা যাবে। এর ফলে গ্রাহকেরা আইফোন ও আইপ্যাডে নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

এর আগে নগদ-এর অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেত। অ্যাপটির সহজ ব্যবহারযোগ্যতার ফলে এটি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

আইওএস অ্যাপটিতে অ্যান্ড্রয়েড অ্যাপের সব সুবিধা বিদ্যমান। অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য নগদ গ্রাহকদের টাকা পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন।

এই অ্যাপের সবচেয়ে অভিনব যে সেবাটি গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তা হলো স্বীয় নিবন্ধন ফিচারটি। এর জন্য গ্রাহকদের নিজেদের একটি ছবি অথবা সেলফি এবং নিজেদের জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি থাকতে হবে।

নগদ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ডিজিটাল কেওয়াইসি ফর্মটি পূরণ করে জাতীয় তথ্যভাণ্ডার থেকে তথ্য যাচাই করে নেবে। নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে এক মিনিটের বেশি সময় লাগবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

নগদ অ্যাপ এখন আইওএস প্ল্যাটফর্মে

আপডেট টাইম : ১০:০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯