ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

‘সাহসী’ জিম্বাবুয়ে : আফ্রিদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫
  • ৪৪৬ বার

জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাহসের প্রশংসা করলেন শহিদ আফ্রিদি। ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার কোন আন্তর্জাতিক দল দেশটিতে সফর করেনি। কিন্তু ৬ বছর পর প্রথম দল হিসেবে গতকাল পাকিস্তানে পা রেখেছে জিম্বাবুয়ের খেলোয়াড়রা। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদির নেতৃত্বে খেলোয়াড়দের একটি দল গতকাল জিম্বাবুয়ের ক্রিকেট দলেকে অভ্যর্থনা জানান। এ সময় জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ‘সাহসী’ বলে প্রশংসা করেন আফ্রিদি। বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাহসের প্রশংসা করতেই হয়। তারা সাহস দেখিয়ে পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরানোর ব্যাপারে সাহায্য করছে। আমাদের দর্শকরা তাদেরকে অভ্যর্থনা জানতে মুখিয়ে আছে। তারা দীর্ঘ অপেক্ষার পর কোন আন্তর্জাতিক দলকে পাকিস্তানের মাটিতে পাচ্ছেন।’ পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক দল সফর করায় আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে দেখে আমি অত্যন্ত খুশি। চার বছর শরৎ পেরুনোর পর পাকিস্তান ক্রিকেটে এখন যেন বসন্ত ফিরে এসেছে।’
এ সফরে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে। আগামী শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দু’টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

‘সাহসী’ জিম্বাবুয়ে : আফ্রিদি

আপডেট টাইম : ০৩:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫