ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আবারো সাবিনাদের সঙ্গে বসছেন বাফুফে সভাপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৮৯ বার

জামাল-হামজারা এশিয়ান কাপ বাছাইয়ের খেলা শুরু করেছেন। আফিদাদের সেই লড়াই জুন মাসের তৃতীয় সপ্তাহে। এজন্য বাফুফে আগামী সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, সিনিয়র ফুটবলার মনিকা চাকমা ও সুমাইয়া ৬ এপ্রিল সকাল দশটায় থিম্পুর উদ্দেশে রওনা হবেন। এর আগের দিন তারা বাফুফে ভবনে ক্যাম্পে যোগ দেবেন। তাদের সঙ্গে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল বৈঠক করবেন। ফেডারেশন থেকে আজ খেলোয়াড়দের এমন বার্তাই দেয়া হয়েছে, যা একাধিক মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

বৃটিশ কোচ পিটার বাটলারের অনুশীলন এড়িয়ে চলছেন সাবিনারা। এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু হওয়ার আগেই সাবিনারা ভুটানে রওনা হচ্ছেন। কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব নিরসন এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা- পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। বাটলার-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসনে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উভয় পক্ষের সঙ্গে একাধিকবার বসেছেন। এরপরও আনুষ্ঠানিক সমাধান হয়নি। বাটলার জুনিয়র দল নিয়েই আরব আমিরাত সফর করেছেন। এশিয়ান কাপ সামনে রেখে খেলোয়াড়-কোচ-ফেডারেশন সব পক্ষকেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আবারো সাবিনাদের সঙ্গে বসছেন বাফুফে সভাপতি

আপডেট টাইম : ১১:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫