ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ২১৪ বার

ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে। অন্যদিকে এক ধাপ পিছিয়েছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫.১৬ পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের পাশে। তাতে ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ডমিনিকা ও ব্রুনেই দারুসসালামকে টপকে ১৮৩ নম্বরে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল।

সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের সঙ্গে ম্যাচ খেলা ভারত এক ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে রয়েছে। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা র‌্যাংকিংয়েও সেই স্বীকৃতি মিললো। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। ভারত লম্বা সময় পর অনুশীলন ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে ড্র করে ১.৯৭ পয়েন্ট হারিয়েছে। ১১৩২.০৩ পয়েন্ট নিয়ে তারা ১২৬ থেকে ১২৭ এ নেমেছে।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। তাদের হারাতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে দুই ধাপ নেমে যাওয়া মালদ্বীপ (১৬৪)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

আপডেট টাইম : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫