ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

বাঙ্গালপাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অষ্টগ্রাম উপজেলায় চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। মঙ্গলবার (৩০ জুলাই) তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে, উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের বাজার হতে লঞ্চঘাট পর্যন্ত রাস্তার উন্নয়ন, বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমি ভবন নির্মাণ, বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর এবং হিলিপ মার্কেট।

উন্নয়ন প্রকল্পসমূহের উদ্বোধনের সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্টগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মোল্যা, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফারুক আহম্মেদ, কাস্তুল ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছিদ মিয়া, আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোক্তার খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামূল হক ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বাঙ্গালপাড়াসহ অষ্টগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে যা যা করা দরকার, সব করা হবে বলে ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

বাঙ্গালপাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এমপি তৌফিক

আপডেট টাইম : ০২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯