ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

উত্তাল হাওরে সৃষ্ট ঢেউয়ে স্পীডবোট ১বার উপরে উঠছে আরেকবার নিচে নামছে এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরের পানি, হাওরের মাটি যেন প্রকৃতির এক অকৃপণ দান। হাওরের মাটিতে যেমন ফলে সোনালী ধান, তেমনি হাওরের ভাসান পানিতে পাওয়া যায় সুস্বাদু মাছ। আবার ভরা বর্ষায় হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য চোখ ধাঁধানো। কিন্তু বর্ষায় হাওরের ঢেউ দেখাতে অনেকটা সাগরের ঢেউয়ের মতোই। এমন ভয়ানক ঢেউ পাড়ি দিয়ে মঙ্গলবার সকাল পৌনে ১১টায় করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে স্পীড বোটে চড়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উত্তাল হাওরে সৃষ্ট ঢেউয়ে স্পীড বোট একবার উপরে উঠছে আরেকবার নিচে নামছে। এর মধ্যে ঢেউ আছড়ে পড়ে ভিজিয়ে দিল স্পীড বোটের সকল যাত্রীকে। ভেজা শরীরেই নির্ধারিত কয়েকটা অনুষ্ঠানে যোগদান করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ সময় এমপি তৌফিকের সফরসঙ্গী ছিলেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও ব্যবসায়ী সুলতান আহমেদ। প্রথমে এমপি তৌফিক অষ্টগ্রাম উপজেলা হলরুমে হিলিপ-এলজিইডি কর্তৃক নির্মিত প্রতিরক্ষা বাঁধ ও কাজের এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করেন।

পরে বাঙ্গালপাড়া বাজার-ফেরীঘাট সড়ক উদ্বোধন, বাঙ্গালপাড়া ইসলামিয়া দাখিল মাদারাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন, বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও বাঙ্গালপাড়া গ্রামীণ বাজার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। পরে বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর ও উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

উত্তাল হাওরে সৃষ্ট ঢেউয়ে স্পীডবোট ১বার উপরে উঠছে আরেকবার নিচে নামছে এমপি তৌফিক

আপডেট টাইম : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯