ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রংপুরের জেলার সবকটি থানাকে জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রত্যেক মানুষের আইনি সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে রংপুর জেলার সবকটি থানাই জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।

তিনি বলেছেন, ‘আইন সবার জন্য সমান। তাই আইনের সেবা প্রত্যাশী সবার জন্যই থানা উন্মুক্ত হবে। দিন যতই যাচ্ছে জনগণ ও পুলিশের সম্পর্কে উন্নতি হচ্ছে। সাধারণ জনগণ থানার ওসি চিনেন, এসপিকে নয়। তাই থানার ওসিদের জনবান্ধব হতে হবে।’

শনিবার (২৭ জুলাই) দুপুরে রংপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দ্যেশে বিপ্লব কুমার সরকার বলেন, ‘গণমাধ্যম কর্মীরা সমাজের থার্ড আই। তৃতীয় নয়ন যা দেখে, তা আমাদেরও অনেক সময় অজানা থাকে। তবে পুলিশ ও সাংবাদিকের কাজ ও সম্পর্কটা সমাজ, দেশ ও মানুষের ভালোর জন্য। আমরা যেমন অপরাধমুক্ত সমাজ চাই সাংবাদিকরাও তাই চান।’

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কার্যকর করতে রংপুর জেলা পুলিশ অপরাধীদের কোনো ছাড় দেবে না বলেও ঘোষণা দেন তিনি।

সদ্য যোগদান করা নতুন এই পুলিশ সুপার বলেন, ‘অপরাধীর আলাদা কোনো পরিচয় থাকতে পারে না। অপরাধীর পরিচয় অপরাধী। সমাজ ও দেশের শত্রু তারা। তাই অপরাধীদের কোন দল-মত থাকতে নেই।’

আসন্ন ঈদুল আজহায় জেলার কোরবানির পশুর হাটগুলো অজ্ঞান পার্টি, দালাল চক্র ও জাল টাকার কারবারি প্রতারক চক্রের তৎপরতা রোধে পুলিশ সক্রিয় দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এস কে মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ফজলে এলাহীসহ জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রেকর্ড সংখ্যক ২৩ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরষ্কারপ্রাপ্ত বিপ্লব কুমার সরকার গত ২৪ জুলাই রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি

রংপুরের জেলার সবকটি থানাকে জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন

আপডেট টাইম : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯