ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

অবিশ্বাস প্রিয়া সাহার, যুক্তরাষ্ট্রেই চাইবেন আশ্রয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভয়ঙ্কর নালিশের পর দেশ-বিদেশে আলোচনার ঝড় ওঠানো প্রিয়া সাহা এক্ষুণি দেশে ফিরতে চাইছেন না। নিজের নিরাপত্তার কথা ভেবে আপাতত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউ ইয়র্কে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ঢাকায় ফিরলে তাকে গ্রেপ্তার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন যে ঘোষণা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়প্রার্থীর জন্য আবেদন করবেন প্রিয়া সাহা।

বর্তমানে নিউ ইয়র্কে ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় বাস করছেন প্রিয়া সাহা। সংশয়ে গণমাধ্যমকর্মী কিংবা অপরিচিত কারো সঙ্গেই দেখা করছেন না তিনি। এমনকি ফোনে কথা বলতেও নারাজ।

জাতিসংঘের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রিয়া সাহা তার দুশ্চিন্তার বিষয় নিয়েও যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

অবিশ্বাস প্রিয়া সাহার, যুক্তরাষ্ট্রেই চাইবেন আশ্রয়

আপডেট টাইম : ০৪:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯