ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বয়স হয়েছে, আগামী নির্বাচন এককভাবে করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
  • ৫১৫ বার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরা এককভাবে অংশ নিব। আমার বয়স হয়েছে। জাপাকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার চেষ্টা করছি, যাতে করে মানুষ আমার জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করে। আশা করি, আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় যাব।’

রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে শনিবার বিকেলে ভারতের বিভিন্ন রাজ্যের তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বিজেপির নেতারা সাক্ষাত করতে গেলে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা সরকারের সঙ্গে আছি। তাই বলে আমরা সরকারের মন্দ কাজে সমর্থন দিচ্ছি না। আমরা সরকারের ভালো কাজের সমর্থন দিচ্ছি। আবার মন্দ কাজের সমালোচনা করছি। রাজপথে মিছিল ও সমাবেশও করছি।’

তিনি বলেন, ‘বিরোধী দল মানে সংসদে ফাইল ছোড়াছুড়ি কিংবা রাজপথে জ্বালাও-পোড়াও করা নয়। বিরোধী দল মানে সরকারের গঠনমূলক কাজে সমর্থন ও মন্দকাজের সমালোচনা করা। আমরা এই কাজটিই করছি।’

এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের লোকসভার সদস্য ও তৃণমূল কংগ্রেস নেতা অধ্যাপক সৌগত রায়, ত্রিপুরার রাজ্যসভার বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন, বিজেপির মুখপাত্র এ্যাডভোকেট অরুণ কান্তি ভৌমিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বয়স হয়েছে, আগামী নির্বাচন এককভাবে করব

আপডেট টাইম : ১২:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫