ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে সবচেয়ে সফল মন্ত্রী ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে সবচেয়ে সফল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেসরকারি গবেষণা সংস্থা কলরেডির জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে বর্তমান সরকারের সফল ২০ মন্ত্রীর নামও প্রকাশ করা হয়েছে।

জরিপের অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৪১ শতাংশ বিগত ছয় মাসের কর্মকাণ্ডের ভিত্তিতে সবচেয়ে সফল মন্ত্রী হিসেবে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। আর ২৯ শতাংশ মানুষ মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সফল। এর বাইরেও আরও প্রায় ২০ মন্ত্রীর নাম জরিপে উঠে এসেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিজেদের জরিপের প্রতিবেদন প্রকাশ করে কলরেডি। এতে বক্তৃতা করেন সংস্থাটির মুখ্য গবেষক অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন।

অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন আরও জানান, নির্বাচনের আগে ও পরপর দুটি জরিপ পরিচালনা করেছিল কলরেডি। সরকার এ জরিপের ফল গুরুত্বের সঙ্গে নেবে বলে বলে আশা করে তিনি বলেন, জনগণের উদ্বেগের বিষয়গুলো সরকার নিরসনের চেষ্টা করবেন।

জরিপে বলা হয়েছে, জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিগত দুই মেয়াদের তুলনায় বর্তমান সরকারের প্রথম ছয় মাসে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন দেশের ৮০ শতাংশ মানুষ। একই সঙ্গে দেশের ৭৩ শতাংশ মানুষ সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। এর পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সবচেয়ে সফল মন্ত্রী মনে করছেন তারা। সরকারের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

জরিপের ফল অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ছয় মাসের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে ৭৯ দশমিক ৭৫ শতাংশ। এর আগের জরিপে এ হার ৭০ শতাংশ ছিল। সরকারের কর্মকাণ্ডে গড়ে সন্তোষ প্রকাশ করেছেন ৭৩ দশমিক ০৫ শতাংশ মানুষ। ২৫ দশমিক ৮২ শতাংশ মানুষ মনে করছেন বিগত দুই মেয়াদের তুলনায় এ ছয় মাসে অনেক ভালো কাজ করেছেন প্রধানমন্ত্রী। ২৯ দশমিক ১৬ শতাংশ মানুষ মনে করছেন ভালো করছে এ সরকার। এর বিপরীতে সরকারের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন ৫ দশমিক ৮২ শতাংশ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

বর্তমান মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে সবচেয়ে সফল মন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯