ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে : মায়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
  • ৫১২ বার

সমশের মবিনের মতো বিএনপির অন্য নেতাদেরও দল থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, কেটে পড়ুন, নতুবা পার পাবেন না।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২ নভেম্বরের সমাবেশের প্রস্তুতি হিসেবে ওই সভা হয়।
মোফাজ্জল হোসেন বলেন, বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। এ কথা তিনি আগেও বলেছেন। এখন পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। তিনি বলেন, সমশের মবিন চৌধুরী বিএনপিকে চিরতরে তালাক দিয়েছেন। যে দলের কাজ মানুষ হত্যা করা, সেখানে বিবেকবান লোক থাকতে পারে না। জনতা এই হত্যার প্রতিশোধ নেয়ার আগে অন্যদেরও কেটে পড়ার পরামর্শ দেন তিনি। বলেন, নতুবা কেউ পার পাবেন না।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হবে। সে সম্ভাবনা বিএনপির নেতারাই দেখছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের রক্ষা পাওয়ার সুযোগ নেই। এই বিপর্যয়ের সময় শুভবুদ্ধির কেউ বিএনপিতে থাকতে পারে না। এ জন্যই সমশের মবিন চৌধুরী কেটে পড়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভাঙছে না। বিএনপির নেতারা আত্মতুষ্টির জন্য এ কথা বলছেন।
সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে : মায়া

আপডেট টাইম : ১১:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫