ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ঘুমানোর জন্য বালিশ পেলেন কারাগারের বন্দীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা প্রথমবারের মতো ঘুমানোর জন্য বালিশ পেয়েছেন। বুধবার সিনিয়র জেল সুপার হালিমা খাতুন কারাগারে বন্দীদের মাঝে বালিশ বিতরণ করেন।

কারাগার সূত্র জানায়, বুধবার কারাবন্দীরা সবাই একটি করে তুলার বালিশ পেয়েছেন। ১ হাজার ৯৬৩ জন হাজতি ও ৮০৩ জন কয়েদিকে বালিশ দেয়া হয়। এর আগে তাদের জন্য কোনো বালিশ বরাদ্দ ছিল না।

এ প্রসঙ্গে কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, গত বছর থেকে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য বালিশ বরাদ্দ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাজশাহী কারাগারের বন্দীদের মাঝে বালিশ বিতরণ করা হলো।

এত দিন কারাগারের বন্দীদের দেয়া তিনটি কম্বলের একটিকে বালিশ হিসেবে ব্যবহার করতেন বলে জানান তিনি ।

এর আগে গত ১৬ জুন দেশের অন্যান্য কারাগারের মতো রাজশাহী কারাগারেও বন্দীদের সকালের নাশতায় পরিবর্তন আনা হয়। বন্দীরা এখন সকালের নাশতায় সপ্তাহে চার দিন সবজি ও রুটি, দুই দিন খিচুড়ি এবং এক দিন হালুয়া-রুটি পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো ঘুমানোর জন্য বালিশ পেলেন কারাগারের বন্দীরা

আপডেট টাইম : ০১:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯