ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০৫-এ কল দিলেই মিলবে এনআইডির যাবতীয় সেবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নানা ধরনের সমস্যায় রয়েছেন নাগরিকরা। কারো সংশোধন প্রয়োজন, কারো বা হারানো এনআইডি উত্তোলনের প্রয়োজন। এ নিয়ে ভোগান্তির শেষ নেই। এবার এ সমস্যা সমাধানে চালু করা হয়েছে কলসেবা।

জানা গেছে, সব ধরনের সমাধান ১০৫ নম্বরে কল দিলেই পাওয়া যাবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে এ সেবা পাওয়া যাবে।

জাতীয় পরিচয়পত্রের সব সমস্যার সমাধান এবং পরামর্শ দিতে কল সেন্টার আগেই চালু করে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। তবে তা পর্যাপ্ত ছিল না। গত সোমবার (২২ জুলাই) এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম আজ এক বক্তৃতায় বলেন, গত সোমবার থেকে এটা দুই শিফট চালু হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় শিফট চালু হয়েছে। আগে শুধু কর্মঘণ্টা ছিল। এখন এটার কার্যক্রম বাড়ানো হলো।

তিনি বলেন, ২০১৫ সালে এ কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছিল। ২০১৭ সালে এ কার্যক্রম আরেকটু বাড়ানো হয়। এ সেকশনে কর্মী সংখ্যা ১০ থেকে ২৫ জনে উন্নীত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১০৫-এ কল দিলেই মিলবে এনআইডির যাবতীয় সেবা

আপডেট টাইম : ০৬:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯