ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

পুলিশ এখন ‘তাকে’ খোঁজে পাচ্ছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
  • ৪৫৮ বার

বেপরোয়া গাড়ি চালিয়ে চারজনকে আহত করার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের কিশোর ভাতিজার বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার হননি। ব্যাপক আলোচনার মধ্যে একটি রিট আবেদনে হাই কোর্টের আদেশের এক সপ্তাহ পর গুলশান থানা পুলিশ গত বুধবার রাতে মামলাটি করে। মামলার বাদী গুলশানার থানার এসআই ফেরদৌস আলম বিশ্বাস শনিবার বলেন, “মামলায় একজনই আসামি। ইকবাল সাহেবের ভাতিজা। তবে এখনও গ্রেফতার করা যায়নি।” বেপরোয়া গাড়ি চালিয়ে গুরুতর আঘাতের মাধ্যমে ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে সাবেক সংসদ সদস্যের ১৬ বছর বয়সী এই ভাতিজার বিরুদ্ধে। দণ্ড বিধির ২৭৯,৩৩৮(ক)ও ৪২৭ ধারায় এই মামলা করা হয়েছে। গত ১২ অক্টোবর গুলশানে ওই কিশোরের গাড়ির ধাক্কায় দুই রিকশাচালকসহ চারজন আহত হন। গণমাধ্যমে বিষয়টি এলেও ওই ঘটনায় কোনো পদক্ষেপ পুলিশ না নেওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে আলোচনা শুরু হয়। এরপর সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীসহ ছয়জন হাই কোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে গত ২০ অক্টোবর হাই কোর্ট ওই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দেয়। ওই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ‘বিবাদীদের নিষ্ক্রিয়তা’ কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ বলে ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয় রুলে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক, রমনা), অতিরিক্ত পুলিশ কমিশনার (তদন্ত, রমনা) ও গুলশান থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

পুলিশ এখন ‘তাকে’ খোঁজে পাচ্ছে না

আপডেট টাইম : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫