ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে অষ্টগ্রাম উপজেলার ডাক বাংলো মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে (বঙ্গবন্ধু) বাঙ্গালপাড়া ইউনিয়নের আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওঘর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় বাঙ্গালপাড়া ইউনিয়নের আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়।

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলে অংশ নেয় বাঙ্গালপাড়া ইউনিয়নের উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দলের খেলায়ও বাঙ্গালপাড়া ইউনিয়নের উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বিজয়ী হয়।

খেলা শেষে দুই বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ সময় উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্না, বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছিদ মিয়াসহ প্রমুখ।

এ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক ভূইয়া খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট টাইম : ১২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯