ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গ্রহাণুতে মিলল মূল্যবান ধাতুর খোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাপানের হায়াবুসা-টু মহাকাশ যান সফলভাবে ১৮৫ মিলিয়ন মাইল দূরে থাকা গ্রহাণু রুউগু-তে অবতরণ করেছে। কোনো গ্রহাণুতে মহাকাশযান পাঠিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহের এটাই প্রথম ঘটনা। গ্রহাণুটির মাটি থেকে নমুনা সংগ্রহ করেছে মহাকাশ যানটি।

এর মাধ্যমে আমাদের সৌরজগত কিভাবে সৃষ্টি হলো, তা জানা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গত এপ্রিলে রুউগু গ্রহাণুতে গবেষণার জন্য একটি রোবট পাঠায় জাপান, যেটি গ্রহাণুতে গর্ত তৈরি করে তার অভ্যন্তর থেকে মাটি ও অন্য উপাদান বের করে আনার কাজটি করেছে। একটি বড় রেফ্রিজারেটরের আকারের নভোযান হায়াবুসা-টু-তে সোলার প্যানেল আছে, যাতে সেটি সব সময় কার্যক্ষম থাকে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা এরই মাঝে একটি গ্রহাণু নিয়ে গবেষণার প্রস্তুতি নিলেও জাপান তার আগেই সেই কৃতিত্ব দেখালো। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’র সদস্য তাকাশি কুবোতা বলেছেন, এটি তাদের জন্য এক বিরাট সাফল্য। শিডিউল করা সব কর্মকান্ডই সফলতার সঙ্গে হয়েছে জানিয়েছেন তিনি। রউগু গ্রহাণুর মাটিতে নামার আগে হায়াবুসা-টু নভোযানটি একটি পিনবল সাইজের বুলেট নিক্ষেপ করে গ্রহাণুটির মাটিতে গর্ত তৈরি করে। এরপর সেখান থেকে মাটির নমুনা সংগ্রহ করে।

জাপানি বিজ্ঞানীরা এই মিশনের মাধ্যমে আমাদের সৌর জগৎ ৪.৬ বিলিয়ন বছর আগে সৃষ্টির সময় কেমন ছিল, তা জানার চেষ্টা করছেন। এরই মাঝে নভোযানটি তার ক্যামেরায় যেসব ছবি তুলে পাঠিয়েছে, তাতে দেখা যাচ্ছে গ্রহাণুটিতে খুব মূল্যবান কিছু ধাতু আছে। আর সেসব ধাতু নিয়ে গবেষণা করতে মুখিয়ে আছেন বিজ্ঞানীরা। ২০১৪ সালে ৩০ বিলিয়ন ইয়েন, অর্থাৎ ২৭০ মিলিয়ন ডলার খরচ করে হায়াবুসা-টু মহাকাশযানটি গ্রহাণু রউগু এর উদ্দেশ্যে পাঠানো হয়। মহাকাশযানটি সেখানকার নমুনা নিয়ে ফিরে আসবে আগামী বছর।

সূত্র: ডেইলি মেইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গ্রহাণুতে মিলল মূল্যবান ধাতুর খোঁজ

আপডেট টাইম : ০৬:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯