ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কৃতী সন্তান অতিরিক্ত পুলিশ সুপার ইমন রেকর্ড ২০ বার কুমিল্লার সেরা সার্কেল অফিসার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও কুমিল্লা জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএম। সোমবার (১৫ জুলাই) কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএমকে এই সম্মাননা স্মারক প্রদান করেন।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএম এর আগে গত ১৩ আগস্ট ২০১৮ এবং ১৮ এপ্রিল ২০১৯ চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন।

তানভীর সালেহীন ইমন পিপিএম এই নিয়ে রেকর্ড সংখ্যক ২০ বার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০১৮ সালের পুলিশিং কার্যক্রমের সার্বিক মূল্যায়নে তিনি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ মোঃ ইকবালের পুত্র  তানভীর সালেহীন ইমন ২৮তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে মেধা তালিকায় ২৫তম স্থান দখল করে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

চৌকস এই পুলিশ কর্মকর্তা কুমিল্লা সদর সার্কেলে ২০১৬ সালের শেষ দিকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

বাংলাদেশে পুলিশের সৎ, নির্ভীক, দক্ষ ও জনপ্রিয় তরুণ অফিসার তানভীর সালেহীন ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ২০০০ সালে করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় স্টার মার্কস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

তানভীর সালেহীন ইমন বিশ্ববিদ্যালয় জীবনে ১১টি জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১৭তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশে রানার-আপ হন।

এছাড়া ২০০৬ সালে ‘চ্যানেল আই ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা’য় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। তিনি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত।

কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্যে তানভীর সালেহীন ইমন ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করেন। এছাড়া ২০১৬ সালে তিনি আইজিপি ব্যাজ লাভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান অতিরিক্ত পুলিশ সুপার ইমন রেকর্ড ২০ বার কুমিল্লার সেরা সার্কেল অফিসার

আপডেট টাইম : ১২:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯