ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

চিনি শিল্প এখন লাভজনক : শিল্পমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
  • ৬৫৯ বার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘একটি মহল দেশের চিনি শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার সে চেষ্টা নস্যাৎ করে দিয়ে চিনি শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে।’

শুক্রবার নাটোরের নর্থ বেঙ্গল চিনি কলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধনপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন,চিনিকলগুলো বাঁচাতে ও লাভজনক হিসেবে ধরে রাখতে সরকার যথেষ্ট সহযোগিতা দিয়ে যাচ্ছে। আখ দ্বারা গুড় তৈরি না করে ভাল ও উন্নতমানের আখ চিনিকলগুলোতে সরবরাহ করার জন্যআখ চাষীদের প্রতি আহ্বান জানান তিনি।

অন্য প্রসঙ্গে আমু বলেন, ‘ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামাতের নেতৃত্বে ১৭ পুলিশ হত্যা, পেট্রোলবোমা মেরে ঘুমন্ত শিশুসহ শত শত মানুষকে হত্যা করে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, আবুল কালাম আজাদ এমপি, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশ শেষে মন্ত্রী আমির হোসেন আমু ডোঙ্গায় আখ ফেলে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

চিনি শিল্প এখন লাভজনক : শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫