ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নির্বাচিত শাহজাহান মিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি (বিপিএম) রবিবার বিকেলে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে নেত্রকোনা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা রক্ষা মূলক কার্যক্রমের মূল্যায়ন স্বরূপ কর্মক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ শাহজাহান মিয়ার হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন।

এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন মাসে ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে মোহাম্মদ শাহজাহান মিয়া কে মনোনীত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী (বিপিএম-সেবা), ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ শাহআবিদ হোসেন, জামালপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বাছির আহম্মেদ, শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আজিম, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া ধন্যবাদ জানান ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার এবং অনলাইন সংস্করনের সাংবাদিকগণকে তথ্য প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। এছাড়া তিনি সম্মাননা ও পুরস্কারগুলো নেত্রকোনা জেলার বন্যায় আক্রান্তদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নির্বাচিত শাহজাহান মিয়া

আপডেট টাইম : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯