ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিসিদের আন্তরিক হওয়ার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে জেলাভিত্তিক উন্নয়নের বাজেট প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে। জেলার ভৌগলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ও চাহিদা বিবেচনায় নিয়ে আগামীতে জেলাভিত্তিক উন্নয়ন বাজেট প্রণয়ন করা হবে। আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের যে গতিধারায় এগিয়ে চলেছে সে ধারা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকরা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকরা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জেলার ডিসিরা স্বপ্রণোদিত হয়ে নানা সামাজিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করতে পারেন। যার সুফল সাধারণ জনগণ পেতে পারে। ইতোমধ্যেই তাদের গৃহীত উন্নয়ন উদ্যোগের ফলে জনগণ সুফল পাচ্ছে। তবে এক্ষেত্রে সার্বিক কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা বেশি হলেও তা বোঝা নয়। জনসংখ্যাকে দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করা গেলে তারাই হবে উন্নয়নের মূল শক্তি। তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, এক সময় আমেরিকা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বা বটমলেস বাস্কেট বলতো। সেই আমেরিকাতে দারিদ্র্যের হার শতকরা ১৮ ভাগ। বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ২১ ভাগ। তিনি বলেন, আরও অন্তত ৪ ভাগ দারিদ্র্যের হার কমিয়ে আমেরিকার চেয়ে দারিদ্র্যের হার কমাতে হবে। এ ব্যাপারে তৎপর হয়ে ডিসিদের কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হওয়ার অনুরোধ জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিসিদের আন্তরিক হওয়ার আহ্বান

আপডেট টাইম : ০৭:২২:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯