ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি মার্চে প্রবাসী আয় ৪১ হাজার কোটি টাকা ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল ৫ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল বিরোধীদলের নোটিশ নিয়ে সংসদে উত্তেজনা, আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি অধিবেশন কোণঠাসা ইরান কি এখন পারমাণবিক বোমার পথে হাঁটবে অষ্টগ্রামে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র দখলে: চিকিৎসা সেবার বদলে দোকানপাট, চরম ভোগান্তিতে জনপদ ক্ষয়িষ্ণু বাম রাজনীতির ঘুরে দাঁড়ানোর পথ কী নিজ বাড়ি থেকে জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার বগুড়ায় নাতনির ওজন সমান কয়েন উপহার দিলেন নানা

শনিবার ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন তিন দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় এসেছেন। লি বাংলাদেশ, তাজিকিস্তান, কিরগিস্তান ও কাতার চার দেশ সফরে আসছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের সঙ্গে শিউলের কূটনৈতিক বৈচিত্র কৌশলের অংশ হিসেবে মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণের লক্ষ্যে লি এই সফর করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ওই দিন বিকেল ৫ টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে অভ্যর্থনা জানাবেন।

সফরকালে শনিবার লি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় অবস্থানরত কোরিয়ান কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিবেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী সরকারি সফরের প্রথমদিন রোববার সকালে সাভারে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

এরপর তিনি সাভারের ইপিজেড-এ ইয়াঙ্গুন হাইটেক সুয়েটার ওয়ার এবং ঢাকার মুগদায় এডভান্স নার্সিং এডুকেশন এন্ড রিসার্স পরিদর্শন করবেন।

ওইদিন বিকেল সোয়া ৪ টায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

বৈঠকের পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

এরআগে দুপুরে লি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বাক্ষাতের পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে স্বাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি হোটেল প্যান পেসিফিক সোনারগাঁও এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে যোগ দিবেন।

সোমবার ঢাকা ত্যাগের পূর্বে প্রধানমন্ত্রী লি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ওইদিন রাত ১১ টায় তাজিকিস্তাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি

শনিবার ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯