ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের কর্মসূচি স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
  • ৬৬৩ বার

শিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা ১ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।

আজ শুক্রবার সন্ধ্যার পরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব এ এসএম মাকসুদ কামাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ও দুই শিক্ষক নেতা তাঁদের নিজেদের অবস্থান তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির বিষয়টি সরকার ইতিবাচক হিসেবে দেখছে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনেক ইতিবাচক, যাতে শিক্ষকদের মান ও মর্যাদা অক্ষুণ্ন থাকে।

তিনি বলেন, আশা করি আজকের পর থেকে শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা চালিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।’

শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ বলেন, আমরাও আশা করছি, ওই কমিটির সভার মধ্যদিয়ে দাবি পূরণের প্রক্রিয়াটি শুরু হবে। ১ নভেম্বর সকাল ১০টায় ফেডারেশনের সাধারণ সভা হবে। সেখানে বিষয়গুলো আলোচনা করে পরবর্তী অবস্থান জানানো হবে। তবে আমরা আশা করি একটি সুষ্ঠু সমাধানে এগিয়ে যাওয়া যাবে। কর্মসূচি ১ নভেম্বর ১০টা পর্যন্ত স্থগিত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের কর্মসূচি স্থগিত

আপডেট টাইম : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫