ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসের রাণী চারদিনের সফরে ঢাকায় এসেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা চারদিনের সফরে (৯ জুলাই) ঢাকা এসেছেন। বিকেল ৫টা ২০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও অর্থনৈতিক খাতের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তাঁর এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাণী ম্যাক্সিমাকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন অভ্যর্থনা জানাবেন। রাণী ম্যাক্সিমা বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বুধবার সকালে তিনি নগরীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন। বৃহস্পতিবার তিনি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচ রাণী।

ম্যাক্সিমা শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসের রাণী চারদিনের সফরে ঢাকায় এসেছেন

আপডেট টাইম : ১২:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯