ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই এরশাদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটতে থাকে। এ অবস্থায় বিকেল সোয়া চারটার দিকে তাঁকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাসযন্ত্র) নেওয়া হয়। সন্ধ্যায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এরশাদের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গই কাজ করছে না।

গত ২২ জুন অসুস্থতা বেড়ে গেলে এরশাদ নিজেই ব্যক্তিগত সহকারীদের নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরে রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। ৯০ বছরের বেশি বয়সী এরশাদের অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছিল না।

গতকাল এরশাদের অবস্থার অবনতি ঘটলে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করাসহ এ-সংক্রান্ত প্রক্রিয়া শুরু করেন। কিন্তু বেলা দুইটার দিকে হাসপাতালে এরশাদকে দেখে স্ত্রী রওশন এরশাদ সিঙ্গাপুরে পাঠানোর ব্যাপারে অমত করেন।

পরে সন্ধ্যায় জি এম কাদের ব্রিফিংয়ে বলেন, সিঙ্গাপুরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই এরশাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন এরশাদ

আপডেট টাইম : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯