ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কোনো ব্যক্তির পদত্যাগে বিএনপির ক্ষতি হওয়ার সুযোগ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
  • ৩২৬ বার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সমশের মবিন চৌধুরীর পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না’। শুক্রবার (আজ) আকস্মিক এক সফরে তিনি সিলেটে গিয়ে ওই কথা বলেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় নভো এয়ারের একটি ফ্লাইটে সিলেটে পৌছান তিনি। মির্জা ফখরুল সেখানে শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে বিকেল সোয়া ৩টায় দরগাহ গেটস্থ হোটেল হলিসাইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। ফখরুল বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে কোনো ব্যক্তির পদত্যাগে ক্ষতি হওয়ার সুযোগ নেই। ব্যক্তি আসবে যাবে, কিন্তু দলে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। মির্জা ফখরুলের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. নুরুল হক, যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাড. আবদুল গফফার, মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সমশের মবিন চৌধুরীর পদত্যাগের একদিন পর মির্জা ফখরুলের সিলেট সফর নিয়ে নেতাকর্মীদের মাঝে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কোনো ব্যক্তির পদত্যাগে বিএনপির ক্ষতি হওয়ার সুযোগ নেই

আপডেট টাইম : ১১:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫