ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভ্রমণবান্ধব পাসপোর্ট: শীর্ষে জাপান-সিঙ্গাপুর ১০১-এ বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভ্রমণবান্ধব পাসপোর্ট তালিকায় শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর। সূচকে ১৯৯ দেশের মধ্যে একশ’র মধ্যেও নেই বাংলাদেশ। ভ্রমণের আগে ভিসা সংগ্রহ না করে কত বেশিসংখ্যক দেশে যাওয়া যায় তার ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়। সূচকে বাংলাদেশ রয়েছে ১০১ নম্বর অবস্থানে। আর সর্বশেষ অবস্থানে দেখা গেছে আফগানিস্তানকে।

মঙ্গলবার লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনারস’ এ তালিকা প্রকাশ করে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত জরিপের মাধ্যমে বছরে দু’বার তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস।

হেনলির তালিকা প্রকাশের প্রথম বছর ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এরপর ২০১২ সালে তা নেমে গিয়ে ৯৩তম অবস্থানে দাঁড়ায়। পরের বছর অর্থাৎ ২০১৩ সালে কিছুটা উন্নতি হয়ে ৮৫তম অবস্থানে গেলেও ক্রমান্বয়ে এর মান কমতে কমতে এ বছর তা ১০১তম হয়।

হেনলির সূচকে বাংলাদেশের সঙ্গে ১০১তম অবস্থানে যৌথভাবে থাকা অপর দেশগুলো হল-ইরিত্রিয়া, ইরান, লেবানন ও উত্তর কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি গন্তব্যে আগে ভিসা না নিয়েই ভ্রমণ করতে পারে।

শেষ অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় কেবলমাত্র ২৫টি দেশে। এ বছরের জুলাই মাসে প্রকাশিত তালিকার শীর্ষে থাকা দুই দেশ জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে পূর্ব ভিসা না দিয়েই (ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ছাড়াই) ১৮৯টি দেশে ভ্রমণ করা যায়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ড, জার্মান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট দিয়ে এভাবে ১৮৭টি দেশে ভ্রমণ সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভ্রমণবান্ধব পাসপোর্ট: শীর্ষে জাপান-সিঙ্গাপুর ১০১-এ বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯