ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার পে-স্কেল ১ জুলাই কার্যকর: সব গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ ‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই কবির আর নেই বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

হজ ব্যবসার নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করবেন না: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামের অন্যতম বিধান পবিত্র হজ নিয়ে ব্যবসা না করার জন্য বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এজেন্সিগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখবেন, হাজিরা কারো দয়া অথবা অনুকম্পা নিয়ে সৌদি আরবে যান না। বরং আপনারা তাদের কাছ থেকে লাভবান হচ্ছেন। তাই হজ ব্যবসার নামে তাদের সঙ্গে প্রতারণা করবেন না, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।’ মঙ্গলবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি হজ নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের উল্লেখ করে বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি হজ নিয়ে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো ব্যক্তি অথবা এজেন্সির বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে সরকার কোনো দ্বিধা করবে না।’

আবদুল হামিদ হজের সময় মক্কা এবং মদিনায় হাজীদের জন্য প্রয়োজনীয় সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হাব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি মক্কায় পবিত্র কাবা শরিফে নামাজ আদায়কালে দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করার জন্য হাজিদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি হাজিদের উদ্দেশে বলেন, ‘আপনারা পবিত্র স্থানে যাচ্ছেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করবেন।’

রাষ্ট্রপতি হাজিদের দেশের দূত হিসেবে উল্লেখ করে সব ক্ষেত্রে দেশের ভাবমূর্তি তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘অনুগ্রহ করে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের আচরণ ও কথায় কেউ যেন কষ্ট না পান।’

হাজিদের নিরাপদ ভ্রমণ এবং তাদের হজ কবুল করতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি পরে হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারের তত্ত্বাবধানে ছয় হাজার ৯২৩ জনসহ মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হাজি হজ করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সৌদি এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লআহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান, ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হারকান বিন শাবিহ এবং হাবের সভাপতি এম শাহাদৎ আলী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

হজ ব্যবসার নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করবেন না: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯