ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

দু’দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ দু’দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন দ. কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। ১৩ জুলাই (শনিবার) তার ঢাকায় পৌঁছানোর কথা। দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসবেন দেশটির এক’শ ব্যবসায়ীসহ ৪৮ জন সরকারি কর্মকর্তা। তারা রোববার (১৪ জুলাই) বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। কোরিয়ার প্রধানমন্ত্রী দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসবে। তার আরো আগে আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। কোরিয়া এখন এশিয়ার শিল্পখাতে রোল মডেল। তাদের মাথাপিছু আয় ৩০ হাজার ডলার। তারা কীভাবে উন্নত হয়েছে আমরা সে স্টাইলে যেতে চাই। তাদের পদ্ধতি গ্রহণ করতে চাই। যাতে করে আমরাও এগিয়ে যেতে পারি। কোরিয়া বিভিন্ন হেভি মেশিনারি, পাওয়ার জেনারেশন, অবকাঠামোসহ যে সব খাতে তারা অভিজ্ঞ সেসব খাতে আমাদের দেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, কোরিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন তাদের ব্যবসায়ীরা বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট জানে। তাদের কাছে বাংলাদেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এজন্য আগামী ১৪ জুলাই তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি আরো ব্যবসায়ীদের সঙ্গেও তারা বসবেন।

তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়ার দু’টি ইপিজেড রয়েছে। চট্টগ্রামে কেইপিজেড নামে যে শিল্পাঞ্চল রয়েছে সেখানে তারা অনেক কাজ করেছে। তবে এখনো অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। তাদের কে এ বিষয়ে জানানো হলে। তারা জানান, নতুন করে পরিকল্পনা নেওয়া হয়েছে। এবিষয়ে আবার তাদের সঙ্গে বসা হবে।

কোরিয়ার প্রধানমন্ত্রীর সফরে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে কি না এমন প্রশ্নের জবাবে বাণিজ্যেমন্ত্রী বলেন, গত আট বছরে কোরিয়ায় আমাদের রপ্তানি বেড়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। তবে আমাদের আশা আরো বেশি। সে নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর এ সফরে। তবে এ সময়ে কোনো সমঝোতা চুক্তি হবে না। তবে আমরা কাগজপত্র তৈরি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

দু’দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯