ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রধানমন্ত্রী চীন পৌঁছেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম পাঁচ দিনের সরকারি সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী সোমবার বিকাল সোয়া ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে যাত্রা শুরু করেন।

স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিট) ডালিয়ানের ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। অবতরণের পর মটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে শাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়।

ডালিয়ানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেওয়ার সময় এ হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা। বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, ডালিয়ান শহরের মেয়র তান চেংসু।

চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আমন্ত্রণে এ সফরে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের সরকারপ্রধান। তার এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই ছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রধানমন্ত্রী চীন পৌঁছেছেন

আপডেট টাইম : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯