ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের শোবিজ জগতে তাহসান-মিথিলা ছিলেন সবচেয়ে প্রশংসিত জুটিগুলোর একটি। কিন্তু দীর্ঘদিনের সংসারে ছেদ টানায় সমালোচিত হন তারা। বর্তমানে দু’জনেই একা আছেন। একমাত্র মেয়ে আয়রার সঙ্গে দু’জনে সমন্বয় করে সময় দিচ্ছেন। সম্প্রতি তাহসান নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

‘যদি একদিন’র প্রচারে এসে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। তাহসান বলেন, আমার শিক্ষা হয়ে গেছে। ব্যক্তিজীবনের কিছু আমি আর কাউকে জানাতে চাই না। একবার জানিয়ে দেখেছি, মানুষ আমার ব্যক্তিগত জীবনকে তার ব্যক্তিগতজীবন মনে করে। আমি সেটা তো হতে দিতে পারি না।

তাহসান আরও বলেন, শুধু ভক্ত না। ভক্তের বাইরেও অনেকে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে, যেটা আমার ভালো লাগেনি। বিয়ে নিয়ে কথা বললে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়। যত বেশি গল্প বানাতে পারবে, ততই ব্যবসা হবে। বিচ্ছেদের সময়টাতে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই তো আর ভালো সাংবাদিকতা করেন না। ব্যক্তিজীবন নিয়ে আমি আর কথা বলার সুযোগটা কাউকে দিতে চাই না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাহসান

আপডেট টাইম : ০৬:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯