ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জঙ্গি নির্মূলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গি নির্মূলে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতার মধ্য দিয়ে দেশ থেকে আজ জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে। পুলিশ এখন মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স হিসাবে কাজ করছে। মাদককে নির্মূল করতে তিনি দেশের সকল জনগোষ্ঠির সহযোগিতার আহবান জানান।

আইজিপি আজ সকালে ফরিদপুর কমিউনিটি পুলিশিং আয়োজিত মাদক ও জঙ্গীবাদ নির্মূল বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদপুর পুলিশ সুপার জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা প্রমূখ।

এ সময় আইজিপি মাদক ছেড়ে আলোর পথে আসা ৭০ জন মাদক ব্যবসায়ীকে ভ্যান ও সেলাই মেশিন প্রধান করেন। এছাড়া আইজিপির আগমনে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

র‌্যালীটি ফরিদপুর পুলিশ লাইন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সভাস্থলে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জঙ্গি নির্মূলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: আইজিপি

আপডেট টাইম : ০৫:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯