ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিলে নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বন করলে নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (২০ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী, বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে ৯,৬৮০ জনকে নিয়োগর লক্ষ্যে গত ২৪ মে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ছয় হাজার আটশ জন পুরুষ ও দুই হাজার আটশ ৮০ জন নারী। আগ্রহীদের নির্ধারিত সময়ে নিজ নিজ জেলা পুলিশ লাইন ময়দানে বাছাইয়ে অংশগ্রহণ করতে বলা হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ২২ জুন সারাদেশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

এ ব্যাপারে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে পুলিশ সদর দফতর বরাবর কঠোর। কেউ যাতে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন না করেন, টাকা পয়সা লেনদেন না করেন সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। এ লক্ষ্যে পুলিশ সদর দফতরের একাধিক কর্মকর্তা নজরদারি রাখছেন। কারো বিরুদ্ধে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের প্রমাণ মিললে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিলে নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে

আপডেট টাইম : ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯