ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিহারে তীব্র তাপদাহে ৭০ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পুরো উত্তরাঞ্চল তীব্র তাপদাহের কবলে পড়েছে। এর মধ্যে বিহার রাজ্যে গরম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত তিন দিনে বিহারে তীব্র তাপদাহে ৭০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা বিহারের ঔরাঙ্গবাদ, গয়া, পাটনা ও নওদা জেলায়। গরমের দাপটে শুধু গয়াতেই মারা গেছেন ১৩ জন।

পরিস্থিতি মোকাবেলায় গয়ার বাসিন্দাদের রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন। দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গয়ার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ভাগলপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস।

তবে তুলনামূলক কম তাপমাত্রা রয়েছে পূর্ণিয়ায়, সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের জেরে নওদা জেলায় প্রাউ এলাকায় ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবেলায় সেখানে জরুরি বৈঠকে বসেছেন জেলা প্রশাসক কুশল কুমার।

অন্যদিকে, বিহারের ঔরাঙ্গবাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। গত দুদিনে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জনের। প্রতিদিনই গরমের দাপটে বিহারের বিভিন্ন জেলায় বাড়ছে মৃতের সংখ্যা। যাদের বেশির ভাগের মৃত্যু ঘটেছে হিটস্ট্রোকে।

ইতোমধ্যে মৃতদের পরিবারপ্রতি চার লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গরম মোকাবেলায় প্রতিটি জেলার জেলা প্রশাসকদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া রাজ্যের সব স্কুল-কলেজ ১৯ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

বিহারে তীব্র তাপদাহে ৭০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১১:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯