ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

র‌্যাব-৪ এর নতুন অধিনায়ক হলেন পাবনার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাব-৪, মিরপুর, ঢাকা এর নতুন অধিনায়ক হলেন পাবনার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। তিনি রংপুর র‌্যাব-১৩ প্রধান হিসেবে গত বছরের (১০ এপ্রিল) দায়িত্ব গ্রহন করেন। গত ১৪ মাস অত্যন্ত সাহসিকতার ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেন। মোজাম্মেল হক পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন কাশিপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম বিষয়ে স্মাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মোজাম্মেল হক ১৮তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে পুলিশ বাহিনীতে যোগদান শুরু করেন। চাকুরি জীবনে তিনি পঞ্চগড় ও রাজশাহী জেলার সার্কেল এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নাটোর,রাজশাহী, কুমিলা এবং ঢাকায় দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এবং জাতিসংঘ মিশনের আওতায় তিনি সুদানে দায়িত্ব পালন করেছেন। সৎ আদর্শ্যবান,দায়িত্ব প্রাপ্ত চৌকস এই অফিসার পেশাগত বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং পিপিএম পদে ভূষিত হন। এছাড়াও তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য দেশ সেরা পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ সরকারের ডিজিটাল এ্যাওয়ার্ড অর্জন করেন। এবং পেশাগত দক্ষতার জন্য একাধিকবার আইজিপি ব্যাচ লাভ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

র‌্যাব-৪ এর নতুন অধিনায়ক হলেন পাবনার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক

আপডেট টাইম : ১২:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯