ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

এ নিয়ে ২৩ বারের মতো ডিএমপির সেরা ডিসি বিপ্লব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনারের পুরস্কার পেয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার। এ নিয়ে ২৩ বারের মতো পুরস্কার পেলেন তিনি।

মঙ্গলবার ডিএমপি হেড কোয়ার্টার্সে আয়োজিত ক্রাইম কনফারেন্সে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপির বিভিন্ন বিভাগের ডিসি, সহকারী কমিশনার (এসি) ও ৪৯ থানার ওসিদের নিয়ে প্রতিমাসে হয় ক্রাইম কনফারেন্স। কনফারেন্সে রমজান মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রবণতা নিয়ে আলোচনা করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অত্যন্ত সফলতার পরিচয় দিয়ে তেজগাঁও বিভাগ পুলিশকে পরিচালনায় উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করে প্রায় নিয়মিত শ্রেষ্ঠ ডিসির পুরস্কার জিতে চলেছেন বিপ্লব কুমার সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং পিপিএম দু’টোই।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আটটি বিভাগে বিভক্ত। এরমধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ বিভাগ তেজগাঁও। ডিসি বিপ্লব কুমার সরকার গত ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে অবদান রেখে চলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত

এ নিয়ে ২৩ বারের মতো ডিএমপির সেরা ডিসি বিপ্লব

আপডেট টাইম : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯