ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

চীনা হস্তক্ষেপের বিরুদ্ধে হংকংয়ে লাখো মানুষের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের বন্দী প্রত্যার্পণের সুযোগ রেখে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে হংকংয়ে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। আন্দোলনরতদের দাবি, আইনটির মাধ্যমে চীন হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। খবর বিবিসির।

হংকংয়ে ২০১৪ সালের চীন বিরোধী ‘আমব্রেলা আন্দোলন’ এর পর এই বিক্ষোভই সবচেয়ে বড় হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে রাস্তায় নেমেছে কয়েক লাখ লোক। বিতর্কিত প্রত্যার্পণ বিল হংকংয়ের সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য মূল ভূখণ্ড চীনে পাঠাতে অনুমোদন দেবে।

হংকংয়ের বর্তমান চীনপন্থী সরকার বলছে, আইনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে সুরক্ষা রাখা হয়েছে। হংকংয়ের নেতা ক্যারি ল্যাম জুলাইয়ের আগে এই আইন সংশোধনের জন্য চাপ দিচ্ছেন।

সমর্থকরা বলছেন, চীনের প্রধান ভূখণ্ড থেকে ধর্মীয় বা রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হওয়া কাউকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আইনে।

কিন্তু বিলটির সমালোচকরা বলেছেন, এটি পাশ হলে অনেকে চীনের ত্রুটিযুক্ত বিচার ব্যবস্থার মুখোমুখি হবে এবং শহরটির বিচারিক স্বাধীনতা আর থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

চীনা হস্তক্ষেপের বিরুদ্ধে হংকংয়ে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট টাইম : ১২:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯