ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

জাতিসংঘ সদর দপ্তর সফরের উদ্দেশ্যে নৌ প্রধানের যুক্তরাষ্ট্র গমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর সফরের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, গত বুধবার (৫জুন) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

চার দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দপ্তরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেঃ জেনারেল কার্লস এইচ লয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়াও তিনি জাতিসংঘ সদর দপ্তরের অধীনস্থ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক  এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খের  এর সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সাক্ষাতকালে তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মিশন এলাকায় নৌবাহিনীর কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

জাতিসংঘ সদর দপ্তর সফরের উদ্দেশ্যে নৌ প্রধানের যুক্তরাষ্ট্র গমন

আপডেট টাইম : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯