ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

ডিআইজি হাবিবের সঙ্গে বঙ্গবন্ধুর মত দেখতে সেই আরুক মুন্সি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
  • ৩৬৮ বার
হাওর বার্তা ডেস্কঃ খ্যাতিমান পুলিশ কর্মকর্তা ঢাকা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধুর জীবন্ত প্রতিচ্ছবি আরুক মুন্সি। 
 
এত দিন নিজ এলাকার লোকজন এর কাছে ব্যাপারটা চাপা থাকলেও সম্প্রতি বেশ কিছু জাতীয় গণমাধ্যম গুলোয় তার ব্যাপারে সংবাদ প্রকাশ এর পরে সারাদেশে তাকে নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। কোথাও তার দেখা পেলেই সাধারন মানুষ আবদার করেন ছবি তোলার। যেনো তারা নিজেকে সান্তনা দেন ‘মুজিব এর সাথে ছবি তুলছেন’ এই ভেবে।
 
বেদে সমাজ ও হিজড়া দের জীবন মান উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বেশ কিছু সামাজিক কার্যক্রম এর জন্য ডিআইজি হাবিব বেশ প্রশংসিত হয়েছেন মানুষের কাছে। সম্প্রতি আরুক মুন্সি ঢাকা রেঞ্জ এর ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাধারন সম্পাদক হাবিবুর রহমান এর সঙ্গে সাক্ষাত করেন ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে। এ সময় তারা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জানা যায়, তরুন নির্মাতা বোরহান খানের মাধ্যমে আরুক মুন্সি ডিআইজি হাবিবের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। পরে আরুক মুন্সিকে রেঞ্জ অফিসে নিয়ে যান তিনি। আরুক মুন্সি ও ডিআইজি হাবিব বেশ কিছুক্ষন সেখানে মত বিনিময় করেন। উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা তার সাথে ছবি তোলেন ও কুশলাদি বিনিময় করেন। 
আরুক মুন্সি বলেন, “হাবিবুর রহমান আমাদের দেশের গর্ব। তিনি মানবতার তরে যেভাবে নিজেকে উতসর্গ করেছেন এমন যদি আরো বেশ কিছু লোক থাকত আমাদের মাঝে। তবে আমাদের দেশের অবহেলিত ও কষ্টে থাকা মানুষের দুর্দশা কেটে যেত। উনার সাথে দেখা করে খুব ভালো লেগেছে, অমায়িক ও মিশুক মানুষ তিনি। তিনি আমাকে তার ব্যাক্তিগত ফোন নাম্বার দিয়েছেন এবং আমন্ত্রন করেছেন পুনরায় যাওয়ার জন্য।”
 
ডিআইজি হাবিব বলেন, “আমি উনাকে দেখেছি টিভিতে। আজ সামনা সামনি দেখলাম। চেহারায় মিল এর পাশাপাশি বেশভূষাও বঙ্গবন্ধুর মত। হঠাত দেখলে একটু অবাক হবেন অনেকে।”
 
এর আগে বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারন সম্পাদক গোলাম রব্বানীর আমন্ত্রনে তার বাসভবনে যান এবং দেখা করেন তিনি। গোপালগঞ্জের ওড়াকান্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে জন্ম আরুক মুন্সীর। তিনি চাকরি করেন ঢাকার এক‌টি সরকারি প্রতিষ্ঠানে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

ডিআইজি হাবিবের সঙ্গে বঙ্গবন্ধুর মত দেখতে সেই আরুক মুন্সি

আপডেট টাইম : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯