হাওর বার্তা ডেস্কঃ ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) শতাধিক মানুষের অংশগ্রহণে এ ইফতার মাহফিলটি রাজধানীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা সমিতির সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা’র সভাপতি মো. সোলাইমান ও অষ্টগ্রাম উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব জহির উদ্দিন ভূইয়া, (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) উন্নয়ন ও কল্যাণ সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিমল চন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক আর সি দেব মন্টু, গ্রেটওয়াল সিরামিকসের ডিজিএম মো. নাজিম উদ্দিন শেখ, সমাজকর্মী এসএম ফরহাদ উদ্দিন, সাংবাদিক ও হাওর উন্নয়নকর্মী গোলাম রসূল প্রমুখ।
ইফতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অষ্টগ্রাম উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু।
Reporter Name 





















