ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

দু’একদিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য জানানো হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫
  • ৫৭৬ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুই বিদেশি হত্যাকাণ্ডে শুধু কথিত বড় ভাই নয়, একটি রাজনৈতিক দলের নেতারাও জড়িত রয়েছেন। দু’এক দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য বিস্তারিত জানানো হবে।’
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডে শুধু ‘বড় ভাই’ নন, এর পেছনে যারা জড়িত রয়েছেন তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন। তারা রাজনীতিবিদ। হত্যাকাণ্ডের পর অনেকেই বিদেশে পালিয়ে গেছেন। তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। আর যারা দেশে অবস্থান করছেন তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। আরো বিচার বিশ্লেষণ করে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘দু’একদিনের মধ্যে দুই বিদেশি হত্যাকাণ্ডের রহস্য জানানো হবে। ইতিমধ্যে গোয়েন্দারা হত্যার রহস্য উদঘাটন করেছে। সেটি যাচাই-বাছাই করতে একটু বিলম্ব হচ্ছে। তবে এই হত্যা নিয়ে জজ মিয়া নাটক সাজানো হবে না।’
বিদেশি হত্যাকাণ্ডে দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে-উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় ষড়যন্ত্রকারীরা। দুই হত্যাকাণ্ডের পরিকল্পনা একই জায়গা থেকে হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুটি হত্যাকাণ্ড পৃথক লোকজন করলেও মোটিভ একই। জাপানি নাগরিক হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এক্ষেত্রেও রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে তা জনগণকে জানানো হবে।’
সম্প্রতি রাজধানীর পুরনো ঢাকায় হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিমধ্যে সকল ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি অচিরেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

দু’একদিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য জানানো হবে

আপডেট টাইম : ১১:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫