ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সেই ভুয়া দুই মুক্তিযোদ্ধার সনদ বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫
  • ৬১৮ বার

সুনামগঞ্জের সেই ভুয়া দুই মুক্তিযোদ্ধার সাময়িক সনদ বাতিল করা হয়েছে। এদের একজনের দুই সন্তান মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিও নিয়েছেন। সনদ বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কয়েক দিন আগে আদেশ জারি করে। এর পর তা গেজেট আকারেও প্রকাশিত হয়। মুক্তিযোদ্ধার সাময়িক সনদ বাতিল হওয়া একজন হচ্ছেন সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাক গ্রামের মরহুম আ. ছাত্তার চৌধুরীর ছেলে মো. শাহাবউদ্দিন চৌধুরী। অপরজনও একই গ্রামের মরহুম মহিমউদ্দিন তালুকদারের ছেলে নবাব মিয়া। জানা গেছে, তারা দু’জনেই কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধার পরিচয়ে বিভিন্ন ধরনের সুযোগ নিচ্ছেন। গত বছর মুক্তিযোদ্ধা কোটায় নবাব মিয়ার দুই মেয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকার চাকরিও হয়েছে। গত বছরের অক্টোবর মাসে একই গ্রামের মিজানুর রহমান চৌধুরী নামে জনৈক ব্যক্তি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে শাহাব উদ্দিন চৌধুরী ও নবাব মিয়া মুক্তিযোদ্ধা নয় বলে অভিযোগ করেন। তখন বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। মন্ত্রণালয় থেকে অভিযোগটি তদন্তের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা প্রশাসক তদন্ত করে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩০তম সভায় সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেই ভুয়া দুই মুক্তিযোদ্ধার সনদ বাতিল

আপডেট টাইম : ১১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫