ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আধুনিক কটিয়াদী-পাকুন্দিয়া গড়তে চাই নূর মোহাম্মদ এমপি সকলের সহযোগিতা চেয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ উন্নয়নের অগ্রযাত্রায় আধুনিক কটিয়াদী ও পাকুন্দিয়া গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, তরুণ প্রজন্মই পারবে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে। আমি কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ভালোবাসা নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় আধুনিক কটিয়াদী ও পাকুন্দিয়া গড়তে চাই। সে ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি।

শুক্রবার (৩১ মে) কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করুয়াপাড়ার সারওয়ার প্যালেসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় নূর মোহাম্মদ এমপি এসব কথা বলেন। বক্তৃতায় তিনি এই জনপদের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র সাধারণ মানুষের কল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন।

মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কটিয়াদী সমিতির সভাপতি আবদুল কাহার আকন্দ বিপিএম (বার), পিপিএম (বার), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল মো. মোখলেছুর রহমান বাদল, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মঈনুজ্জামান অপু, ঢাকাস্থ কটিয়াদী সমিতির সাধারণ সম্পাদক হামিদুল হক দুলাল।

এতে মানিকখালী এলাকার সমাজ সেবক নজরুল ইসলাম, কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য জাহাঙ্গীর হোসেন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকা প্রমুখ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আধুনিক কটিয়াদী-পাকুন্দিয়া গড়তে চাই নূর মোহাম্মদ এমপি সকলের সহযোগিতা চেয়েছেন

আপডেট টাইম : ১২:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯