ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশে ফিরেছেন স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ সিঙ্গাপুরে অনুষ্ঠিত ই-গভর্নেন্স কর্মশালায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন স্পিকার।

কর্মশালা চলাকালে স্পিকার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়ান জিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে ২৬-৩০ মে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদ সদস্য এ এফ এম রুহুল হক, মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান, অ্যারোমা দত্ত, নাহীদ ইজহার খান অংশগ্রহণ করেন।

স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশে ফিরেছেন স্পিকার

আপডেট টাইম : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯