ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদকে আধুনিকতম ডিজিটাল সংসদ হিসেবে গড়ে তোলা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতীয় সংসদকে বিশ্বের আধুনিকতম ডিজিটাল সংসদ হিসেবে গড়ে তোলা হবে। এ সংসদ হবে বিশ্বে ডিজিটাল সংসদের অনুকরণীয় দৃষ্টান্ত। আর এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।

তিনি বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, এটুআই প্রোগ্রাম ও আইসিটি ডিভিশনের যৌথ উদ্দ্যোগে ৬ দিনব্যাপী ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা ল্যাব’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নতুন চিন্তার দ্বার উন্মোচন করে। তিনি স্বপ্ন দেখেছিলেন প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনের। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তবতা। ২০২১ সালের মধ্যেই সংসদ সদস্যরা যেকোনো স্থান হতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সংসদ কার্যক্রমে অংশ নিতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এম এন জিয়াউল আলম।

এছাড়া বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব (ট্রেনিং অ্যান্ড প্রিভিলেইজ) এস এম মঞ্জুর।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) এ ওয়াই এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত সচিব (এ এস) নুরুজ্জামান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৬ দিনব্যাপী কর্মশালায় জাতীয় সংসদ সচিবালয়ের ৪৬ জন কর্মকর্তা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংসদকে আধুনিকতম ডিজিটাল সংসদ হিসেবে গড়ে তোলা হবে

আপডেট টাইম : ০৫:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯