ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত গেলেন প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ভারত গেলেন প্রেমিডেন্ট মো. আবদুল হামিদ। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১৫১৩) বুধবার সন্ধ্যা পৌনে ছ’টায় হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

এই সফরে প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন তাঁর পতী রাশিদা খানম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আবদুল হামিদকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ। শপথ অনুষ্ঠান ছাড়াও তিন দিনের এই সফরকালে প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত গেলেন প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০২:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯