ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার ভারতে যাবেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ বুধবার দুপুরে ভারতে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) বুধবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’

তিনি বলেন, শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।

ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে বিজিপির নেতৃত্বে এনডিআই জোট ব্যাপক বিজয় অর্জন লাভ করায় ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন।

গত শনিবার এনডিএ নেতারা মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বুধবার ভারতে যাবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯