ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম নারী কনস্টেবল নিয়োগ দেন বঙ্গবন্ধু, বললেন ডিআইজি হাবিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ পুলিশের ৭৮ জন সদস্য দায়িত্ব পালন করছে। গত ১৯ বছরে ১১০৮ জন নারী পুলিশ সদস্য জাতিসঙ্গে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

পুলিশ সদর দফতরের ডিআইজি হাবিবুর রহমান বলেন, নারী সদস্যদের যেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানেই তারা নিজেদেরকে প্রমাণ করছেন-সফলতার সাক্ষর রাখছেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনেও এর ব্যতিক্রম নয়। স্বাধীনতার পর ১৯৭৪ সালে প্রথম আট নারী কনস্টেবল নিয়োগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে তারা কাজ করতেন সাদা পোশাকে। এরপর পুলিশি পোশাকে নারী সদস্যদের নিয়োগ শুরু হয় ১৯৭৬ সালে। প্রধানমন্ত্রীর নারীবান্ধব নানা পদক্ষেপ নেওয়ার কারনে দিন যত যাচ্ছে বাংলাদেশের নারীদের জীবন যাত্রার মান তত উন্নত হচ্ছে। জাতিসংঘ ইতিমধ্যে বাংলাদেশ নারী পুলিশ সদস্যের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে।

জানা গেছে, মিশনে কনস্টেবল থেকে পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার নারী সদস্যরা রয়েছেন। এ পর্যন্ত মিশন সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন এক হাজার ১০৯ জন নারী পুলিশ। জাতিসংঘ শান্তিরক্ষা ‘মিশনে নারীরা সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। মিশনের বিভিন্ন স্থানে নারী পুলিশ সদস্যরা স্থানীয় জনসাধারণ বিশেষ করে নির্যাতিত নারীদের ভরসার স্থল হিসেবে আস্থা অর্জন করেছেন। ওই সব দেশে স্থানীয় নারীরা ওয়ার এবং ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হন বেশি। এই ক্ষেত্রগুলোতে ভিক্টিমরা নারী পুলিশ সদস্যদের কাছে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নারী পুলিশ সদস্যদের আপনজন হিসেবে মনে করেন তারা।’

প্রসঙ্গত, জাতিসঙ্ঘ শান্তি রক্ষা মিশনে ২০০০ সালে ইস্ট তিমুরে বাংলাদেশ পুলিশের প্রথম নারী কর্মকর্তা হিসেবে মিলি বিশ্বাস একটি টিমের নেতৃত্ব দেন। এরপর পুলিশ সুপার রখফার সুলতানার ২০১০ সালে হাইতি প্রথম নারী ফরমড পুলিশ ইউনিট সফলতার সঙ্গে পরিচালনা করেন। ২০১২ সাল থেকে এ পর্যন্ত কঙ্গোতে নিয়োজিত পুলিশের নারী টিম নিজেদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সক্ষম হয়েছেন। পুলিশ সদর দফতরের হিসেব অনুযায়ী জাতিস্ঘং শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত ১১০৮ জন নারী পুলিশ নারী পুলিশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা পদক অর্জন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রথম নারী কনস্টেবল নিয়োগ দেন বঙ্গবন্ধু, বললেন ডিআইজি হাবিব

আপডেট টাইম : ১২:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯